ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৪:৩২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলীর নিজস্ব অর্থায়নে ১৬০ জন প্রতিবন্ধীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ, সাধারণ সম্পাদক মো. মোন্নাব শেখ এবং গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. সোহাগ মিয়া, গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক উপস্থিত  থেকে প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন। গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতারা কম্বল তুলে দেয়ার সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলীর জন্য দোয়া করতে বলেন।

এ সময় প্রত্যক প্রতিবন্ধী কম্বল হাতে নিয়ে মহান আল্লাহ তায়ালার  কাছে দুই হাত তুলে মুনাজাত করে বলেন, কাজী কেরামত আলী এমপিকে শাররীকভাবে সুস্থ রাখেন, দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন এবং আমাদের মাঝে তিনি বারবার আসতে পারেন এই দোয়া করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সমন্নয়কারী ও ফরিদপুর প্রতিবন্ধী সংস্থার সহ-সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. সাইদ মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক সরদার, মো. রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ, কার্যকারী সদস্য আ. হালিম শেখ ও মো. ইউনুস আলী খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত