জুড়ী অনলাইন প্রেসক্লাব সভাপতির পিতৃ বিয়োগ
জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস এম জালাল উদ্দীনের পিতা, মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন (৮৫) আর নেই। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১ টার সময় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের এক অকুতোভয় সৈনিক। ৭১'র রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা জুড়ী উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান প্রয়াত এম এ মুমীত আসুকের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন ৭১'র স্বাধীনতার পূর্বে ছিলেন মুজাহিদ বাহিনীর সদস্য। তিনি ছিলেন জুড়ীর পূর্বাঞ্চলের সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম সাহসী যোদ্ধা। ভারতের কুকিরথলে প্রশিক্ষণ নেয়া এ মুক্তিযোদ্ধা লাঠিটিলা, শমশেরনগর, জুড়ীসহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।
জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম জালাল উদ্দিনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied