ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আমিলাইশে প্রার্থীতা ফিরে পেলেন নৌকার প্রার্থী


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৬-১-২০২২ রাত ১:৪৩

সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. সারোয়ার উদ্দীন চৌধুরী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন তাঁর আর কোন বাঁধা নেই। এর আগে প্রথমে যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি উৎরে আসলেও ঋণ খেলাপির অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষের আপত্তিতে জেলা নির্বাচন অফিসে বাতিল হয়ে যায় তার মনোনয়নপত্র।

মঙ্গলবার (২৫ জানুযারি) হাইকোর্টের এক আদেশে তিনি তার প্রার্থীতা ফিরে পান। তবে এখন পর্যন্ত হাইকোর্টের আদেশের কোন কপি না পেলেও মৌখিকভাবে অবহিত করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ।
তিনি বলেন, হাইকোর্টের আদেশ পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। লিখিত আদেশ পেলে প্রতীক বরাদ্দসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এদিকে দুপুরে ফেসবুক লাইভে নিজেকে ঋণখেলাপি নয় দাবি করে তিনি বলেন, আমি কোন ঋণখেলাপি না। আমাকে যে ঋণের টাকা দিয়েছিল সে ঋণের টাকা আমি পরিশোধ করেছি। আমার জন্য ওনারা (ব্যাংক কর্তৃপক্ষ) যে আপিল করেছিল তা এখনো বিচারাধীন রয়ে গেছে। যেহেতু মামলা বিচারাধীন রয়ে গেছে সেখানে একটা মানুষ কখনো ঋণখেলাপি হতে পারে না।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত