লালমোহনের মেঘনায় মাছ ধরায় হামলার অভিযোগ
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগরের মেঘনা নদীতে মাছ ধরা কে কেন্দ্র করে মো. আকবার (২৫) নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে মেঘনার ৮নাম্বার চর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আকবার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের খোরশেদ এর ছেলে।
নিহত আকবারের সহকর্মী মতিন মাঝি বলেন, তজুমদ্দিন থেকে এসে লালমোহনের ৮নাম্বার চর এলাকায় জাল ফেলার অভিযোগে আমাদের জালের উপর জাল ফেলে ধলীগৌরনগর এলাকার নয়ন মাঝির লোকজন। এ নিয়ে বাঁধা দিতে গেলে তাদের নৌকা থাকা বাঁশ দিয়ে আকবারের মাথায় আঘাত করে। এতে আকবার লুটিয়ে পড়লেও হামলাকারীরা আরও হামলা চালায়। এতে নৌকায় থাকা কামাল, রাসেল, জহুর ও ছলেমান আহত হয়।
পরে আকবারকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কেউ এখনও আসেনি। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied