গোয়ালন্দ উপজেলার তৃণমূল ফুটবল তৈরির কারিগর সাইদুল ইসলাম
গোয়ালন্দ উপজেলার উজ্জ্বল এক ফুটবল খেলোয়াড় এবং সংগঠকের নাম মো. সাইদুল ইসলাম। তিনি তৃণমূল পর্যায়ের কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য যা করেছেন, তাতে বাংলাদেশের খেলাধুলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অনন্য দৃষ্টান্ত হয়েই বেঁচে থাকবেন। বর্তমান খেলাধুলার ক্ষেত্রে কিশোর ও তরুণদের জন্য ব্যক্তিগতভাবে ও বিভিন্নভাবে সমাজের বিত্তশালীদের কাছ থেকে হাত পেতে ফুটবল ক্রয় এবং জার্সি, প্যান্ট, হুজ, সিঙ্গগার্ড প্রদানসহ নিজের পকেটের টাকা ব্যয় করে গোয়ালন্দ উপজেলায় একেকটি চৌকস খেলোয়ার গড়ার কারখানা এখনো চালু রেখেছের।
এদেশে যখন ফুটবল কর্মকর্তারা তাদের চেয়ার এবং ক্ষমতার মোহে অন্ধ এবং বেপরোয়া হয়ে উঠেছেন, তখন তৃণমূলে পড়ে থাকা ফুটবল পাগল সংগঠক মো. সাইদুল ইসলাম পরবর্তী প্রজন্মের জন্য ফুটবলের ভাবনা ভেবে নিজের ঘুম হারাম করে দিনের পর দিন সবুজ মাঠের নেশায় ক্লান্তিহীনভাবে কাজ করে চলেছেন। তিনি প্রত্যন্ত অজপাড়াগাঁ, উপজেলা-জেলাসহ বাংলাদেশের প্রায় ৩৫টির বেশি জেলায় একজন ফুটবলার হিসেবে বিচরণ করে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন জেলায় নিজ একাডেমির খেলোয়ারদের ক্যারিয়ার গঠনে বেশ উজ্জ্বল ভূমিকা পালন করে যাচ্ছেন। এমনকি ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই তরুণ উদীয়মান খেলোয়াড় দের নিয়ে ২০০৮ সালে তিলে তিলে গড়ে তুলেছেন গোয়ালন্দ ফুটবল একাডেমি, যেখানে কিশোর ও প্রতিভাবান তরুণদের দক্ষ ফুটবলার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।
কিশোর ও প্রতিভাবান তরুণদের মাঠমুখী করতে ও ভালোমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থ এই ফুটবলপ্রেমী মানুষটি, যেখানে সকল স্তরের ফুটবলাররা বিনা খরচে নিয়মিত প্রশিক্ষণ নিতে পারে। ইতোমধ্যে এই একাডেমির প্রশিক্ষিত কয়েকজন খেলোয়াড় জেলার মধ্যে দাপটের সাথে ফুটবল খেলে যাচ্ছেন এবং এই একাডেমির ছাত্র রাজবাড়ী জেলা দলের হয়ে খেলছেন। কৃতী ফুটবলার মো. সাইদুল ইসলাম খেলোয়াড় এবং পরিচালক হিসেবে প্রতিদিন নিজে মাঠে উপস্থিত থেকে ফুটবলারদের খেলার প্রতি উৎসাহিত করে যাচ্ছেন। তার এই অদম্য ফুটবল পেশাদারিত্ব তাকে গোয়ালন্দ উপজেলার সফল সংগঠক হিসেবেও যথেষ্ট পরিচিতি এনে দিয়েছে।
জনপ্রিয় ফুটবলার সাইদুলের সাথে কথা হলে তিনি জানান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল খেলাকে তৃণমূলের সবুজ মাঠে ব্যক্তিগতভাবে এবং গোয়ালন্দ ফুটবল একাডেমির মতো সাংগঠনিকভাবে জিইয়ে রেখেছেন। তাদের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ শীর্ষ পর্যায়ের সংগঠকদের নজর দিতে হবে। এমনকি ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ও স্থায়ী প্রশাসন দ্বারা তাদের আর্থিক প্রণোদনাসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেয়া হলে তৃণমূল থেকে শত শত ফুটবলার দেশের জন্য তৈরি করা সম্ভব।
তিনি আরো বলেন, ফুটবলই আমার ধ্যান এবং ফুটবলই আমার জ্ঞান। আমি আমৃত্যু ফুটবলের জন্য কাজ করে যেতে চাই।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান