যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে করোনার টিকা প্রদান
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত এশিয়ার দ্বিতীয় ও দেশের সর্ববৃহৎ যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে করোনা প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াকট বাংলাদেশের সহযোগিতায় ৫০ জনকে প্রথম ডোজ এবং ১৫০ জনকে দ্বিতীয় ডোজ করোনা ভ্যাক্সিন টিকা প্রদান করা হয়।
এ সময় যৌনপল্লীর বাসিন্দাদের টিকাকেন্দ্রে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলকে স্বেচ্ছায় টিকাকেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে দেখা যায়। এ সময় টিকা কার্যক্রম পরিচালনায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী হাফেজা বেগমের উপস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক শিহাব উদ্দিন, হারুন-অর-রশীদ, মো. সাব্বির টিকা প্রদানে সহযোগিতা করেন।
টিকা কার্যক্রম সম্পর্কে টিকা ক্যাম্পের সুপারভাইজার দৌলতদিয়া কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী জাহিদুল ইসলাম সাহিন বলেন, দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দারা করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। যৌনপল্লীর বাসিন্দারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে আগ্রহী নয়। এজন্য তাদের টিকার আওতায় আনার জন্য যৌনপল্লীর পাশে অবস্থিত দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র এবং পায়াকট বাংলাদেশ কেন্দ্রে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ ৫০ জনকে প্রথম ডোজ এবং ১৫০ জনকে দ্বিতীয় ডোগের টিকা প্রদান করে টিকার আওতায় আনতে পেরেছি। পর্যায়ক্রমে সকলকেই টিকার আওতায় আনতে পারব বলে আশা করি।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied