ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৪:৫৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার শাহাদাৎ মেম্বারপাড়া এলাকায় জাকির শেখ (৩২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। জাকির শেখ ইউসুফ শেখের বড় ছেলে। এই রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। জাকির শেখের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
জানা গেছে, জাকির শেখ দৌলতদিয়া ঘাটে ট্রাক পারাপারের কাজ করতেন। তিনি এলাকায় বিনয়ী ও নরম স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। প্রতিদিনকার মতো ঘাটের কাজকর্ম শেষে বুধবার (২৬ জনুয়ারি) রাতে বাসায় ফেরেন। জাকির শেখের শ্বশুরবাড়ি তাদের বাড়ির পাশেই। তার স্ত্রী বাপের বাড়িতেই থাকেন। জাকির শেখের স্ত্রী মাহফুজা (২২) বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরে স্বামীকে ডাকার জন্য ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করেই তিনি দেখতে পান তার স্বামী ক্ষত অবস্থায় শুয়ে আছে। এরপর তিনি চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করেন। একপর্যায়ে তারা নিশ্চিত হন জাকির শেখের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ জাকির শেখের শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।
 
এ ব্যাপারে সিআইডির এএসপি দেওয়ান আবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে জাকির শেখের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট ‍আসার পর বোঝা যাবে মূল ঘটনা। 

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত