এক নির্বাচনেই দেড় যুগ, অবশেষে চেয়ারম্যান পদ হারাচ্ছেন তিনি
ভোলার লালমোহনে প্রায় ১৯ বছর পর পদ হারাচ্ছেন পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ। ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচনে প্রথম জয়ী হয়েছিলেন তিনি। এরপর মেয়াদোত্তীর্ণ হলে নির্বাচন ছাড়া পদে বহাল থাকতে একের পর এক ব্যক্তিদের দিয়ে বিভিন্ন মামলা করে নির্বাচন বন্ধ করে রেখেছিলেন আবু ইউসুফ। ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ ইউপি সদস্য। তবুও নির্বাচনের দেখা মেলেনি এ ইউনিয়নে।
এরমধ্যে গত ২০১৯ সালের ২২ সেপ্টেম্বরে কাউকে না জানিয়ে ভারতে যান তিনি। দেশে ফেরেন ওই বছরের ৬ অক্টোবর (ইমিগ্রেশন বিশেষ পুলিশের শাখার তথ্যানুযায়ী)। এছাড়াও ইউনিয়ন পরিষদের বার্ষিক সভা ও মাসিক সভা করার কথা থাকলেও তা নিয়মিত করেননি চেয়ারম্যান আবু ইউসুফ। এমন নানাবিধ অভিযোগ তুলে এক ইউপি সদস্যের আবদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৭ জানুয়ারি চেয়ারম্যান আবু ইউসুফকে ৩ মাসের জন্য বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে ওই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন চেয়ারম্যান ইউসুফ। ওই রিটের শুনানিতে বহিষ্কারাদেশ তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট।
অবশেষে ২০২১ সালের ২৫ নভেম্বর চেয়ারম্যানের করা রিটটি খারিজ করে দেয় আদালত। বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। এতে চেয়ারম্যান পদ থেকে আবু ইউসুফকে করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিষ্কারাদেশটি বহাল থাকে।
তবে হাইকোর্টের রায়ের বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, আমার বিরুদ্ধে কোনো বহিষ্কারাদেশ দেয়া হয়নি। আমি এখনো চেয়ারম্যান পদে বহাল রয়েছি।
এদিকে মামলা আর রিটের পর রিট করে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ রাখায় ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার জনগণ।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied