ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত তানভীর গ্রেফতার 


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৮-১-২০২২ দুপুর ৩:৩৭

গাজীপুরের কোনাবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩৩ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত আওয়ামী লীগ নেতা তানভীর হোসেনের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জিএমপির কোনাবাড়ী থানায় তানভীর হোসনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ওই নেতা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকার আ. সালাম মিয়ার ছেলে।   

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সনের মে মাসের ৩১ তারিখে ওই নারীর সঙ্গে  ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয় তানভীর হোসেনের। 
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারপিট করত সে। পরে ওই নারী অত্যাচার সয্য করতে না পেরে গাজীপুরের আদালতে মোকদ্দমা দায়ের করেন।  মোকদ্দমা দায়ের করার পর থেকে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয় কথিত ওই নেতা। একপর্যায়ে ওই বছরের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে কাজী অফিসের মাধ্যমে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয় তাকে। পরবর্তীতে ভাড়া বাসায় বসবাস করতে থাকে ওই নারী। প্রায় এক বছর যাবৎ আবারো ভাড়া বাসায় এসে  বিয়ে করবে আশ্বাস দেয় ওই নেতা এবং বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করে। 

ভুক্ত ভোগী ওই নারী বলেন, বিয়ের কথা বললে আজ না কাল, কাল না পরশু বলে বিভিন্ন তারিখ কালক্ষেপণ করে। চলতি মাসের ২৭ তারিখ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৬টার দিকে তানভীর হোসেন আমার ভাড়া বাসায় এয়া পূর্বের ন্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিয়ে করবে না বলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আমি ডাক-চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক  জানান, ভুক্তভোগী ওই নারী মামলা দায়ের করলে অভিযুক্ত তানভিীর হোসেনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জামান / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার