ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে নতুন রূপে সজ্জিত পাবলিক লাইব্রেরি


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৬:১৮
ভোলার লালমোহন উপজেলার পাবলিক লাইব্রেরি কাম অডিটরিয়াম ১৯৯১ সালে লালমোহন পৌর শহরের ২নং ওয়ার্ডের থানার মোড় এলাকায় স্থাপিত হয়। তবে ১৯৯৫ সালে লাইব্রেরিটির কার্যক্রম শুরু হয়। সে সময় লাইব্রেরি ভবন ও সংলগ্ন ঘরগুলোতে প্রথমে হানিফ মহিলা কলেজ ও পরে করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের কার্যক্রম চলায় লাইব্রেরি যেমন সজ্জিত ছিল, তেমন পাঠকেও সমৃদ্ধ ছিল। তবে মহিলা কলেজ অন্যত্র স্থানান্তরিত হওয়াসহ বিভিন্ন কারণে ধীরে ধীরে পাঠক হারিয়ে নিষ্প্রাণ হয়ে পড়ে পাবলিক লাইব্রেরি। বইপত্র ও আসবাবপত্রগুলো অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। পাবলিক লাইব্রেরির এ দশা দেখে সেটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পাঠকপ্রিয় করে তুলতে উদ্যোগ নেয় ‘রবিকর ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন। প্রায় ২০দিন আগে ফাউন্ডেশনের সদস্যরা নিজেরাই পাবলিক লাইব্রেরির আসবাবপত্র ও বই পরিস্কার-পরিচ্ছন্ন এবং ভবনসহ বাইরের গেটে জমে থাকা শ্যাওলা পরিষ্কার করে রং করেন। বাইরের দেয়ালে বিখ্যাত ব্যক্তিদের বাণী তুলে ধরা হয়।
 
ফাউন্ডেশনের সভাপতি ফজলে রাব্বি নওফেল বলেন, সংগঠনের সকল সদস্যই শিক্ষার্থী। করোনার কারণে বাড়িতে অবস্থানের সময় বন্ধু-বান্ধবসহ সবাই বই পড়ে সময় কাটাতে চান। এ সময় স্থান নির্ধারণ করতে গিয়ে পাবলিক লাইব্রেরির কথা মাথায় এলে নিজেদের সাথে সাথে অন্য সকল পাঠকদের কাছে তা প্রিয় করে তুলতে স্বেচ্ছাশ্রমে লাইব্রেরিটিকে প্রাণ ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে।
 
তিনি জানান, পাবলিক লাইব্রেরিটিকে আরো প্রাণবন্ত করতে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সাথে কথা হয়েছে তাদের। উভয়ই বিষয়টিকে সাধুবাদ জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীসহ সকলকে সামাজিক অপরাধসহ নানাবিধ অপরাধ থেকে মুক্ত রাখতে লাইব্রেরিকে পাঠক সমাগম করে তোলার বিকল্প নাই। তাই সকলের সহযোগিতা চেয়েছেন ফজলে রাব্বি নওফেল।
 
রবিকর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে পাবলিক লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান মো. ফেরদাউস ওয়াহিদ বলেন, লাইব্রেরিটি সজ্জিত হওয়ায় খুবই ভালো লাগছে। এখানে পাঠক সমাগম থাকলে আরো ভাল লাগবে।
 
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, পাবলিক লাইব্রেরিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। এখানে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। অবসরে যাতে শিক্ষার্থীরা জ্ঞানচর্চার সুযোগ পায়, সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
 
সকলের সহেযােগিতায় প্রাণ ফিরে পাক এবং পাঠকপ্রিয় হয়ে উঠুক লালমোহন পাবলিক লাইব্রেরি, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত