ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হরিরামপুরে নদীভাঙন প্রতিরোধমূলক কাজের উদ্বোধন


হরিরামপুর প্রতিনিধি photo হরিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৬:২৪
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হরিরামপুর উপজেলার ধুলশুড়া বাজার, চরমুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্থাপনা রক্ষার্থে ৪০০ মিটার দৈর্ঘ্য অস্থায়ী প্রতিরোধমূলক কাজের (বালুভর্তি জিওব্যাগ ফেলা) উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে এ উপলক্ষে ধুলশুড়া বাজারের পাশে পদ্মাপাড়ে আলোচনা সভার আয়োজন করে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ। 
 
হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
 
এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান মিল্টন, কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত