কুলাউড়ায় পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) থানার এসআই নাঈমুল হাসান, এএসআই নিপ্রেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১২নং পৃথিমপাশা ইউপির রাজনগর গ্রামের জনৈক ফখরুল ইসলামের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মুরাদ মীর (২৫), সালাম মিয়া (২৫), শহীদ আলী (৩৫), দুলাল মিয়া (৩২), আপ্তাব আলী (৩৫), শাহিন মিয়া (৩৪), জায়েদ আহমদ শিবলু (২২)। এ সময় আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার ৫১টি তাস ও নগদ ১০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের সার্বিক দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ