খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৮৫৭ জনের করোনা শনাক্ত
খুলনা বিভাগে বাড়ছে সংক্রমণ। সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় বিভাগের করোনা শনাক্ত হয়েছে ৮৫৭ জনের। তবে এই সময়ে বিভাগে কোন রোগীর মৃত্যু হয়নি। এরআগে, বুধবার ৯৩৪ জনের করোনা শনাক্ত এবং আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৮৫৭ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ২৬০ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ২১৩ জন, যশোরে ৯৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া সাতক্ষীরায় ৬১জন, ঝিনাইদহে ৫২ জন, বাগেরহাটে ২৯ জন, চুয়াডাঙ্গায় ৫১ জন, নড়াইল ৩২ জন, মাগুরায় ৪৪ জন ও মেহেরপুরে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরো জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২০ হাজার ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৬১৪ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২০৪ জন।শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৯ হাজার ৭৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৩৮৬ জন। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮১০ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।
খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে হাসপাতালের ৪২ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউতে ৯ জন, রেডজোনে ১১ জন এবং ইয়েলো জোনে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।
জামান / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার