ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে অনেক কষ্টে মানুষজন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৮-১-২০২২ রাত ৮:০

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসে শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছে রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক আনিছুর রহমান। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা। কৃষি আবহাওয়া পর্যবেক্ষক আনিছুর রহমান জানান, আরো দু-এক দিন তাপমাত্রা নিম্নগামী থাকতে পারে।

এদিকে তাপমাত্রা নিম্নগামী থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার মানুষজন। বোরা চারা রোপণের ভরা মৌসুম চলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকরা। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে মাঠে কাজ করছেন তারা।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনি গ্রামের কৃষি শ্রমিক জমির হোসেন জানান, এ সময়টা বোরো চারা রোপণের সময়। সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঠান্ডার মাত্রা একেবারেই বেড়ে গেছে। এদিকে চারা রোপনের জন্য তৈরি করা জমিতে চারা লাগানোটা জরুরি। এজন্য খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে। বেশি সময় পানিতে থাকা যাচ্ছে না। এতে করে বিপাকে পড়েছেন অন্যান্য শ্রমজীবীসহ অসহায় মানুষেরা। গরম কাপড়ের অভাবে কাজে বের হতে কষ্ট হচ্ছে তাদের।

উলিপুর শহরের রিকসাচালক জমসেদ উদ্দিন জানান, এ বছরের সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে। হাত পা পর্যন্ত বের করা যাচ্ছে না। দিনের বেলা কোনোরকমে চলাফেরা করা গেলেও সন্ধ্যা নামার আগেই বেড়ে যাচ্ছে ঠাণ্ডার মাত্রা। দিনে টুকিটাকি ভাড়া মিললেও সন্ধ্যা নামার আগেই আর ভাড়া মিলছে না। এ অবস্থা যে কতদিন চলে?

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন