ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ১২:২
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকা থেকে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে জরুন এলাকায় দিদারের ভাড়া বাসার পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। সুমাইয়া আক্তার মহানগরীর কাশিমপুর থানার এনায়েতপুর এলাকার সাফায়েত হোসেনের মেয়ে। 
 
সুমাইয়ার ছোট বোন লিজা আক্তার সুমি বলেন, প্রায় তিন বছর আগে আমার বোনের প্রেম করে বিয়ে হয় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার শাজাহান আলীর ছেলে সাজেদুলের সঙ্গে। বিয়ের পর থেকে প্রায়‍ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। তবে সে অত্যান্ত জেদী ছিল। ঘটনার দিনও শুনেছি তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। 
 
সুমাইয়া আক্তারের স্বামী সাজেদুল জানান, রুম পরিবর্তন করা নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি হয়েছিল। শুক্রবার বিকেলে ডেল্টার সামনে আমার বাবার দোকানে বসা ছিলাম। সন্ধ্যার সময় সে জরুনের বাসায় চলে আসে। এরমধ্যে কয়েকবার ফোন করেছি কিন্তু রিসিভ করেনি। সে অনেক জেদী ছিল। কিছু হলেই  ব্লেড দিয়ে হাত কাটত। পরে রাত ১০টার  দিকে বাসায় এসে দেখি দরজা লাগানো। পরে জানালা দিয়ে দেখি সে সিলিং ফ্যানের সাথে ফাঁস নিয়ে ঝুলে
আছে। 
 
প্রতিবেশী জাহিদ হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাজেদুলের ডাক-চিৎকারে এগিয়ে যাই। দরজা ভেতর দিয়ে আটকানো দেখে পুলিশে
খবর দেই। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 
 
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই মেয়ের স্বামীকে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

শাফিন / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার