নরসিংদীতে শিক্ষকের স্ত্রীকে গলা কেটে হত্যা
নরসিংদী শহরের একটি বাসা থেকে এক শিক্ষকের স্ত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের সাটিরপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মানসুরা আক্তার (২৫) শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান হিমেলের স্ত্রী ও পাঁচদোনা এলাকার মজিবুর রহমানের মেয়ে। নিহতের ৪ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাড়িতে থাকা শিক্ষক মশিউর রহমান হিমেল শুক্রবার দুপুর থেকে স্ত্রীকে বারবার ফোন করে না পেয়ে শ্বশুরবাড়িতে ফোনে জানান। পরে মানসুরার বড় ভাই ও স্থানীয়রা চারতলা ওই বাড়ির নিচতলার বাসায় গিয়ে দরজা খোলা অবস্থায় একটি কক্ষে মানসুরার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মানসুরার শিশু সন্তানকে বাড়ির সামনের একটি দোকানে দাঁড়ানো অবস্থায় পাওয়া যায়। পরে সদর থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরির্শন করে সন্ধ্যা সাড়ে ৬টায় মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
শাফিন / জামান
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন