কোনাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থানার টাটা কোম্পানির গলির ভেতরে রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- কাশিমপুরের সবুজ কাননের নুরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া পাবনার চাটমোহর থানার হান্ডিয়াল গ্রামের রহমত আলী খানের ছেলে মো. রতন আলী খান (২৬), নারায়ণগঞ্জেরর বন্দর থানার ধামগড় পার্ট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. ওসমান (২৬), একই জেলার হাবিবুর রহমানের ছেলে ইমরান (২৫) এবং বিক্রমপুরের মৃত মালেক বেপারীর ছেলে মো. জিসান ইসলাম (১৭)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরপূর্বক শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ চক্রটি কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, অটোরিকসা চুরি, ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শাফিন / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied