ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে চমক দেখালেন জুড়ীর ইব্রাহীম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৩:৯
১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে চমক দেখালেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইব্রাহীম। ইব্রাহীমের এ সাফল্যে আশার আলো দেখছেন পরিবারের সদস্যসহ উপজেলাবাসী।
 
ইব্রাহীমের বাড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। বাবা সাবেক পুলিশ সদস্য। বাবার স্বপ্ন ছিল লেখাপড়া শেষে দেশের জন্য কিছু করবে ইব্রাহীম। তিনিও বাবার দেখানো পথেই হাঁটছেন।
 
ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায়, ছাত্রজীবনে লাঠিটিলা সরকারি প্রাথমিক নিদ্যালয়ে সমাপনী পরিক্ষায় উত্তীর্ণ হয়ে কচুরগুল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে জেএসসি পাস করে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা সম্পন্ন করে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পাস করেন।
 
তিনি বলেন, আমার বাবার স্বপ্ন ছিল দেশের ভালো একটা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাকে লেখাপড়া করাবেন। কিন্তু তার আগেই আমার বাবা জীবনের ইতি টানেন। আমি তার সেই লক্ষ্য পূরণের চেষ্টা করছি মাত্র। 
 
তিনি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে C এবং D ইউনিটে পরীক্ষা দিয়ে C ইউনিটে ৩০২৩ তম, D ইউনিটে ৪৬২তম হয়ে সংস্কৃত বিষয় পেয়েছিলেন। গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও বিশ্বসভ্যতা পেয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন মার্কেটিং। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পেয়েছেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়ার্ক। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টটিং। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয় পেয়েছেন। 
 
এই ১১টি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও তিনি তিনি তার পছন্দের বিষয় নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে BBA (Accounting)  ভর্তি হয়েছেন। তিনি তার স্বপ্ন পূরণের লক্ষ্যে লেখাপড়া শেষে দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে চান।

শাফিন / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী