কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত আবদুল কাদির (৩২) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনির ছেলে এবং জাহাঙ্গীর আলম (২৫) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার রাজদারি গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী দুজন আজ দুপুরের দিকে চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে আসছিলেন। কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কাদিরের শ্যালক জানান, তাদের আজ বাড়িতে আসার কথা ছিল। দুপুরের দিকে খবর পাই দুলাভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
শাফিন / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied