মনোহরদীতে ছাত্রলীগ নেতাকে মারপিট
নরসিংদীর মনোহরদীতে সজিব কান্তি দাস (২৮) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ব্যাপক মারপিট করা হয়েছে। গত বুধবার রাতে লেবুতলা ইউনিয়নের তারাকান্দী বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। মারপিটে সজিবের হাত-পা ভেঙে দেয়া হয়। এ সময় সজিব এবং তার বন্ধুর ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মোবাইল ভেঙে ফেলা হয়। আহত সজিব দাস মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শেখেরগাঁও গ্রামের সমর চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগে জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে এক বন্ধুর সঙ্গে গাবতলী বাজার থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সজিব। তারাকান্দী বাজার সংলগ্ন সেতুর কাছে পৌঁছলে পূর্ব থেকে ওতপেতে থাকা তারাকান্দী গ্রামের বেলায়েত হোসেনের (শান্তি মোক্তার) ছেলে এহসানুল হক পিয়াল, এনামুল হক রকি এবং রবিন মিয়া কয়েকজন সঙ্গীসহ লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। এ সময় অস্ত্রের আঘাতে সজিবের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় সজিবের হাত-পা ভেঙে গেছে বলে জানা যায়। এছাড়া তার মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। উন্নত পরীক্ষার জন্য সজিবকে ঢাকায় পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে অভিযুক্ত এনামুল হক রকির মোবাইল ফোনে কয়েকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
শাফিন / জামান
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন