সাফারি পার্কে আরো এক জেব্রার মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি মাসেই ১০টি জেব্রার মৃত্যু হলো। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞ দল।
জাহিদুল কবির জানান, শনিবার সকালে একটি পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ওই দুটি জেব্রাকে চিকিৎসা দেয়া শুরু হয়। এরমধ্যে একটি জেব্রা মারা গেছে। অপর জেব্রাটির এখনো চিকিৎসা চলছে। প্রাণী বিশেষজ্ঞরা পার্কে এসেছেন। তারা অসুস্থ জেব্রাটিকে বাঁচাতে কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, গত ২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রার মৃত্যু হয়। ৯টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আলোচনার পর জেব্রার মৃত্যুর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করে বিশেষজ্ঞ দল।
শাফিন / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী