জুড়ীতে পরিবেশ মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মৌলভীবাজার জেলার জুড়ীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন করোনা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে দোয়া করার পাশাপাশি করোনা আক্রান্ত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক ও অসুস্থ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন আহমদ ভূঁইয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আবু রায়হান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম, আহমদ আল সোহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আরিফ বিল্লাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজ উদ্দিন।
দোয়া শেষে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, মাননীয় পরিবেশমন্ত্রী মানুষের জন্য কাজ করতে গিয়ে ইতিমধ্যে দুই বার করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের সুস্থতা কামনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাফিন / শাফিন
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied