ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুকন্যার সময়ে কেউ গৃহহীন থাকবে না : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ২:৩৮
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার অবর্তমানে তাঁর স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিচ্ছেন শেখ হাসিনা। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশে আর কোনও গৃহহীন থাকবে না।
সোমবার (৩১ জানুশারি) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, বিএনপি-জামাত জোট সরকার শুধু সন্ত্রাস নৈরাজ্য ও অরাজকতাই করতে জানে। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে তাদের কোনও ভাবনা কখনও ছিল না। আর জাতির পিতার কন্যা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তথনই দেশ ও মানুষের কল্যাণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার ভূমি মো. জাহিদুল ইসলামসহ আরও অনেকে।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত