বড়লেখায় পাঁচ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার
মৌলভীবাজারের বড়লেখায় পাঁচ কেজি গাঁজাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পানিধার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আব্দুস সালামের ছেলে কামাল আহমদ (২৫), মৃত নূর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৯) এবং আব্দুস সবুরের ছেলে জাহিদ আহমদ (১৯)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পানিধার এলাকায় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সিএনজিচালিত অটোরিকসা তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি কামাল আহমদ, জাহিদ আহমদ ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied