কুলাউড়ায় মেয়ে বিদেশে পড়তে যাওয়ায় পরিবার সমাজচ্যুত
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আমেরিকায় পড়তে যাওয়ায় এক মেয়ের পরিবারকে এলাকায় সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মেয়ে ঝর্ণা চৌধুরী। তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমান গত ২৬ ডিসেম্বর। সমাজচ্যুত করায় লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর ঝর্ণার বাবা আব্দুল হাই চৌধুরী সোমবার (৩১ জানুয়ারি) অভিযোগ দিয়েছেন।
ঝর্ণা গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, উচ্চশিক্ষার জন্য তিনি বিদেশে পাড়ি জমান। বিদেশে যাওয়ায় তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে দেশে তার পরিবারকে সমাজচ্যুত করেছে স্থানীয় মসজিদ কমিটি।
ইউএনও বরাবর দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, ঝর্ণা ২০০৭ সাল থেকে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। একটি সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। নারীর অধিকার রক্ষায় তিনি বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। এ কারণে এলাকার কিছু মানুষ তাকে সব সময় অন্য চোখে দেখত।
ঝর্ণার বাবা আব্দুল হাই মুঠোফোনে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) আমার মেয়ের নামে কুৎসা রটান কিছু লোক। এ ঘটনায় শাহপরাণ থানায় জিডিও করেছিল ঝর্ণা। পরে গত ২৬ ডিসেম্বর উচ্চশিক্ষার জন্য সে আমেরিকা চলে যায়।
অভিযোগে আরো বলা হয়, আমেরিকায় অবস্থানরত ঝর্ণার ছবি ফেসবুকে ছড়িয়ে এলাকায় নানা অপবাদ প্রচার করে একটি পক্ষ। ফেসবুকে তারা প্রচার করে- ঝর্ণা নাস্তিক হয়ে গেছেন। এরপর স্থানীয় মসজিদ কমিটি সভা ডেকে আব্দুল হাইয়ের পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেয়। এ ঘটনায় তিনি সামাজিকভাবে চাপে আছেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রে থাকা ঝর্ণা বলেন, গত ২৬ ডিসেম্বর আমি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমাই। এরপর থেকে স্থানীয় একটি মৌলবাদী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে কুৎসা রটাতে থাকে। বিদেশে গিয়ে আমি ছোট কাপড় পরছি, নাস্তিক হয়ে গেছি- এমন কথা তারা প্রচার করতে থাকে। এতে আমি বিব্রত বোধ করছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ব্যাপক মানহানি হচ্ছে।
তিনি আরো বলেন, স্থানীয় ভাটেরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চায়েত কমিটি আমার বাবা আব্দুল হাইকে সালিশ বৈঠক ডাকেন। গুরুতর অসুস্থ থাকায় বাবা যেতে পারেননি। তাই ক্ষিপ্ত হয়ে মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি মাখন মিয়া ও সম্পাদক আমিন মিয়ার নির্দেশে আমার পরিবারকে একঘরে করে দেয়া হয়।
ঝর্ণা অভিযোগ করে করে বলেন, সমাজচ্যুতির খবর পেয়ে তিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমিন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি নাকি আমেরিকায় এসে আমার এলাকার সনাতন ধর্মাবলম্বী একজনকে বিয়ে করেছি।,যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাছাড়া আমার বাবা কেন তাদের নির্দেশ মানেননি, তাই আমার পরিবারকে সমাজচ্যুত করেছে।
সমাজচ্যুতির বিষয়ে জানতে পঞ্চায়েত কমিটির সভাপতি ও সম্পাদকের মোবাইলে বারবার যোগাযোগ করলেও তারা ফোন ধরেননি।
ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এটি সমাধানে আমরা চেষ্টা করছি।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সমাজচ্যুতির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরই সমজিদ কমিটিকে সতর্ক করা হয়েছে। এছাড়াও আগামী ৯ তারিখ তাদের অফিসে আসতে বলেছি। ঝর্ণার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানাকেও অবগত করা হয়েছে।
শাফিন / প্রীতি
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ