মধ্যরাতে শীতার্তদের পাশে মৌলভীবাজার জেলা পুলিশ
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) রাতে জেলার সাতটি থানা, সদর মডেল থানা, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী ও বড়লেখায় একযোগে অফিসার ইনচার্জগণের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা খুঁজে খুঁজে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের পাশাপাশি ভাসমান তৃতীয় লিঙ্গের অসহায় শীতার্ত মানুষের গায়ে থানা পুলিশের সদস্যরা কম্বল জড়িয়ে দেন। তীব্র শীতে কম্বলের উষ্ণতায় হাসি ফুটে অসহায় শীতার্ত মানুষের মুখে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, গত কয়েক দিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরিব অসহায় সম্বলহীন মানুষের দুর্দশা বেড়ে গেছে। হাড় কাঁপানো শীতে শিশু ও বয়োবৃদ্ধরা অসুস্থ্য হয়ে পড়েছে। তাই এসব অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যে কম্বল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শাফিন / প্রীতি
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied