আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে কুখ্যাত ডাকাত রাশেদকে গ্রেপ্তার
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত রাশেদ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে আত্মগোপনে থাকা ভাটেরার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে রাশেদকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ জুলাই রাতে রাশেদ ডাকাতের নেতৃত্বে একদল ডাকাত অস্ত্রশস্ত্রসহ উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়াস্থ আজিজ আহমদ টুটুর বসত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, ৮টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ২টি মোটরসাইকেলসহ অন্যান্য মালামালসহ সর্বমোট প্রায় ৮ লাখ ৬৩ হাজার টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় ডাকাতির সাথে জড়িত ৬ ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করলেও মূল পরিকল্পনাকারী ডাকাত রাশেদ আত্মগোপনে চলে যায়।
অবশেষে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি বিনয় ভূষণ রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় টিমসহ বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা ভাটেরার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত ডাকাত রাশেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ডাকাত রাশেদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাইসহ গুরুতর অপরাধের মামলা রয়েছে। ডাকাত রাশেদকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / প্রীতি
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied