কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় নিহত ২, আহত ৩
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় বাইজিদ (১৪) ও সেলিম (৪৭) নামে ইজিবাইকের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর ও গামইরতলার বাসিন্দা।
এ ঘটনায় গুরুতর আহত অপর ৩ যাত্রীকে স্থানীয়রা উদ্বার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৪)। এদের সকলের বাড়ী নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী বাস যমুনা লাইন (ঢাকা মেট্রো ব-১৫-৮৫২১) ঘুটাবাছা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকটিকে চাপা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ২ জনের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। ঘটনার পরপরই চালকসহ হেলপার, সুপারভাইজার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এমএসএম / প্রীতি
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন