কোনাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ ২ যুবক শ্রীঘরে
গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইলে প্রেমের সম্পর্কের পরে এক কিশোরীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগে সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত খোকন বিশ্বাস ওরফে শান্ত (৩৭) রাজবাড়ীর পাংশা থানার ডেমনামারা গ্রামের মৃত্যু মোয়াজ্জেম বিশ্বাস মন্টুর মিয়ার ছেলে, নাজমুল ইসলাম আকন্দ (৩০) নেত্রকোনার কেন্দুয়া থানার মহেশপুর গ্রামের আবদুল ওয়াজেদ আকন্দের ছেলে এবং খোকন আলী (৩৭) রাজশাহীর পুঠিয়া থানার বাড়াইপাড়া গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, খোকন বিশ্বাস ওরফে শান্তর সাথে মোবাইলে পরিচয় হয় ওই কিশোরীর। দুই মাসের পরিচয়েই দেখা করার কথা বলে জিএমপি কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি বাসায় ডেকে আনে। পরে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে পালিয়ে যায়। ওই কিশোরী কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করলে রাতেই শান্ত ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে।
জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে ।
এমএসএম / প্রীতি
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied