ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

তরুণীর পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় মুচলেকা দিয়েছে মসজিদ কমিটি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-২-২০২২ বিকাল ৫:১৬
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আমেরিকায় পড়তে যাওয়ায় এক মেয়ের পরিবারকে এলাকায় সমাজচ্যুত করে স্থানীয় মসজিদ কমিটি। এ ব্যাপারে ইউএনও বরাবর মেয়ের বাবা অভিযোগ দেয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে মুচলেকা দিয়েছে মসজিদ কমিটি। উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মেয়ে ঝর্ণা চৌধুরী উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমান গত ২৬ ডিসেম্বর।
 
সমাজচ্যুত করায় লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে ঝর্ণার বাবা আব্দুল হাই চৌধুরী সোমবার (৩১ জানুয়ারি) অভিযোগ দিয়েছিলেন। অবশেষে প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি)  রাতে উপজেলার ভাটেরা ইউনিয়ন কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় মসজিদ কমিটির লোকজন ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না মর্মে লিখিত মুচলেকা দিয়েছেন।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে বৈঠক শুরু হয়। এ সময় সেখানে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ভাটেরা ইউপির চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম, ভাটেরা বাজার মসজিদ কমিটির সভাপতি মাখন মিয়া, সম্পাদক আমিন মিয়া, তরুণীর বাবা আবদুল হাই চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ বৈঠকে সকলের উপস্থিতিতে মুচলেকা দেয় মসজিদ কমিটি।
 
উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক এলাকার পরিচিত বয়স্ক লোক। তাদের  ইন্টারনেট ও  ফেসবুক সম্পর্কে  কোনো ধারণা নেই। তবে ফেসবুকে তরুণীর ছবি নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে বিষয়টি সম্পর্কে জানতে তাঁরা তরুণীর বাবাকে মসজিদে ডেকেছিলেন। তরুণীর বাবা না যাওয়ায় মসজিদ কমিটি তাঁর ওপর ক্ষুব্ধ হয়।

এমএসএম / প্রীতি

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী