উলিপুরে মাউশি প্রকল্পের একাডেমিক ভবনের ভিত্তি উদ্বোধন
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার পৌরসভায় অবস্থিত হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে মাউশি প্রকল্পের একাডেমিক ভবনের ভিত্তি উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার উক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৪ তলা ভবনের ভিত্তি প্রদান করেন মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ এম এ মতিন। প্রতিষ্ঠানটি ১৯৯৯ ইং সাল হইতে অদ্যবধি পর্যন্ত দক্ষ শিক্ষক/শিক্ষিকা মন্ডলি দ্বারা সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। উক্ত প্রতিষ্ঠানটি ২২ বছর পেড়িয়ে গেলেও একাডেমিক ভবনের বেহাল দশা ছিলো।বর্তমান মাউশি প্রকল্পের মাধ্যমে ৪ তলা ভবনের মধ্যে ১ম তলা সম্পন্ন করার অনুমোদন পান। তারি প্রেক্ষিতে একাডেমিক ভবনের ভিত্তি প্রদান করা হয়।
উক্ত একাডেমিক ভবনের ভিত্তি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক এম এ মতিন- জাতীয় সংসদ সদস্য, ২৭ কুড়িগ্রাম-৩। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ জনাব ইমতিয়াজ কবির, উলিপুর পৌর মেয়র জনাব আলহাজ্জ্ব মামুন সরকার মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহ মোঃ তারিকুল ইসলাম, জনাব আব্দুল মজিদ হাড়ি- বাংলাদেশ আওয়ামীলীগ উলিপুর উপজেলার উপদেষ্টা মন্ডলির সদস্য, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব আলহাজ্জ্ব মজিবর সরকার, সহকারী ইঞ্জিনিয়ার জনাব মোঃ আব্দুল মুফিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উলিপুর উপজেলার অতিরিক্ত উপ-সহকারী প্রকৌশলী জনাব বিজয় চন্দ্র রায়, সংশ্লিষ্ট ঠিকাদার জনাব হাবিব মিয়া সহ উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।
উক্ত একাডেমিক ভবন ভিত্তি উদ্বোধক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিপুল কুমার।"
শাফিন / শাফিন
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied