ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল পৌর এলাকায় কোভিড-১৯ ভ্যাকসিন শতভাগ নিশ্চিত হওয়ায় সংবাদ সম্মেলন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩-২-২০২২ দুপুর ৪:১৩
টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে কোভিড-১৯ এর ভ্যাকসিন শতভাগ নিশ্চিত হওয়ায় সংবাদ সম্মেলন করেছে পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। ৩ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, টাঙ্গাইল পৌরসভার আওতায় ৪৪ হাজার তিনশত মানুষকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। যার মধ্যে ১৬ হাজার ৫শত জনকে সিনোফার্মের ১ম ও ২য় ডোজ এবং ২৭ হাজার ৮শত জনকে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ প্রদান করা হয়েছে। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে টাঙ্গাইল পৌরসভায় প্রায় এক লক্ষ ২০ হাজার মানুষকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হয়েছে। অথাৎ টাঙ্গাইল পৌরসভার আওতাধীন মোট এক লাখ ৬৪ হাজার তিনশত মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে। অপরদিকে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পৌরসভায় অস্থায়ীভাবে বসবাসরত জনগনও মোট টিকা গ্রহণকারীর আওতাভুক্ত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার সচিব শাহনাজ পারভীন, প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর'সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

শাফিন / শাফিন

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার