ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালামের মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-২-২০২২ বিকাল ৫:৬

 গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩-ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি, পাবনা জেলার আতাইকুলা থানার তেলিগ্রামের ইউসুফ আলীর ছেলে নমো কালাম (৪৫)। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. কালাম  এ কারাগারে বন্দি ছিলেন। সকালে তার বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। এসময় প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগার থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. কালামকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি ২০১৬ সাল থেকে এ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

শাফিন / শাফিন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার