ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ ৩ জন আটক


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৪-২-২০২২ দুপুর ৪:৫৮

টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। ৪ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ট্রাক চালক টাঙ্গাইলের বাসাইল উপজেলার পূর্বপাড়া এলাকার আবু বক্করের ছেলে মোরশেদ, হেলপার বগুড়া জেলার জয়নালের ছেলে ইউসুফ এবং ট্রাক মালিক বাসাইল উপজেলার সোনারচর গ্রামের ফজলের ছেলে আব্দুল মান্নান। এ সময় ২১৪.৬০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন বলেন, ভোর ৪টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে রসুলপুর এলাকায় আটক করা হয়। এ সময় তাদের কাছে বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা দেখাতে পারেনি। পরে তাদেরকে আটক করে বন বিভাগে নিয়ে আসা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দেয়া হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার