রাজবাড়ীর খানখানাপুরে নতুন রেলওয়ে স্টেশন অযত্নে আর অবহেলায় জর্জরিত
কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে রাজবাড়ী রেলওয়ে বিভাগের বেশকিছু নতুন রেলওয়ে স্টেশন ৷ গত দুই বছরের ও বেশি সময় নির্মিত এই আধুনিক রেলওয়ে স্টেশনগুলো অযত্নে আর অবহেলায় নষ্ট হতে চলেছে৷ সরেজমিন গিয়ে এলাকাবাসীর কাছ থেকে খোঁজখবর নিয়ে জানা যায়, স্টেশন আছে, নেই জনবল। এমনকি পরিষ্কার-পরিছন্নতার বালাই নেই ৷ কথায় আছে সরকারি মাল দরিয়ামে ঢাল৷ তার বাস্তব প্রমাণ এই আধুনিক অবহেলিত রেলওয়ে স্টেশনগুলোতে ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে৷
বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী বিভাগের বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা বেশকিছু কর্মকর্তা ও কর্মচারীর সাথে আলাপচারিতা উঠে আসে মূল অবহেলার কারণ ৷ নিজ কর্মকে প্রাধান্য না দিয়ে একে অপরের প্রতি দায় দিতে অভ্যস্ত তারা৷
এ ব্যাপারে জানতে চাইলে মোবাইল ফোনে রাজবাড়ী রেলওয়ে বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর আ. আলীম বলেন, নতুন স্টেশনে কোনো জনবল নেই। এ দায়িত্ব আমার নয়। আপনি স্টেশন মাস্টরকে বলুন, ওনার দায়িত্বে পরিছন্নকর্মী রয়েছে ৷
এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ের ইনচার্জ স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত মোবাইল ফোনে জানান, রেলওয়ে স্টেশন রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি রাজবাড়ীতে ইউএনও স্যারের সাথে কথা বলে দেখি পরিষ্কার-পরিছন্নের কোনো ব্যবস্থা করা যায় কি-না ৷
এ বিষয় খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল বলেন, সন্ধ্যা হলেই নেশাখোর, মদখোর, জুয়াড়ু ছেলেপেলেরা বসে যাত্রীছাউনির ভেতরসহ ওরা নেশা করে রেলওয়ে স্টেশনকে নষ্ট করে ফেলেছে। সরকারি কর্মকর্তাদের গাফিলতির জন্য ময়লার পাহাড় হয়ে উঠেছে রেলওয়ে স্টেশন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি স্টেশনে মনোযোগ সহকারে নজর দেয়ার দাবি জানিয়েছেন তিনি।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied