পটুয়াখালীতে বীরাঙ্গনার জমি দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ
আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইবুনালে সাক্ষী দেয়ার অপরাধে পটুয়াখালীতে জামিনা বেগম (৭০) নামে এক মুক্তিযোদ্ধা রীরাঙ্গনার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামিনা বেগম।তিনি জানান,১৯৭১ সালের মে মাসে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজাকার ও আল-বদরের সহয়তায় দূর্গাপুর গ্রাম থেকে ২১ জন নারীকে পটুয়াখালী সার্কিট হাউসে ধরে নিয়ে যায় এবং হত্যা করা গ্রামের কয়েকশ মানুষকে। সার্কিট হাউসে দিনের পা দিন ধরে আনা নারীদের পাশবিক নির্যাতন করা হয়।
২০১৭ সালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে তিনি এ ঘটনার স্বাক্ষী দেন। ওই মামলার রায়ে একজন যুদ্ধাপরাধীর ফাঁসি এবং অন্যান্য অপরাধের বিভিন্ন মেয়াদে সাজা হয়।মামলার রায়ের পর থেকে যুদ্ধাপরাধী গণি হাওলাদারের ভাগ্নে লতিফ তালুকদার, তার দুই ছেলে সোহাগ ও আতিক তাকে এলাকাছাড়া করতে হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি এরা তার স্বামীর পৈত্রিক প্রায় এক একর সম্পত্তি দখল করে নেয়। এ বিষয়ে স্থানীয় শালিসে জমি জমি ফিরিয়ে দেয়ার কথা বলে রোয়েদাদনামা করা হলেও তার জমি ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকে দখলদার চক্রটি।
তিনি জানান, তাকে এবং তার ছেলেকে অব্যাহত এলাকা ছাড়ার হুমকি দেয়ায় তিনি জীবন বাঁচাতে বর্তমানে মেয়ের শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন।
তিনি আরো জানান, ১৯৭১ সালে নিজের সম্ভ্রম দিয়ে লাল-সবুজের পতাকা এনে দিয়েছেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর জীবন বাঁচাতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত লতিফ তালুকদারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান দৈনিক সকালের সময়কে জানান, হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহন খান, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত ও বীরাঙ্গনা জামিনা বেগমের ছেলে সুজল তালুকদার উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied