ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৫-২-২০২২ বিকাল ৫:২৭
শনিবার (৫ ফেব্রুয়ারি) গোয়ালন্দে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়। শাস্ত্রীয় বিধান মতে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বিগত সময়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সরস্বতী পূজা হয়ে থাকলেও করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এবার সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকতা পালন করা হয়।
 
সরেজমিন গোয়ালন্দে বিভিন্ন পূজামন্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, নানা আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে ও বাসা-বারিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে বৃষ্টির কারণে অস্থায়ী মণ্ডপ পানিতে ভিজে যাওয়ায় রুমের মধ্যে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা হচ্ছে এ বছর।
 
ড. সুধীর কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থীরা এবার করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নিজেদের উদ্যোগে বাড়িতেই সরস্বতী পূজার আয়োজন করেছে।
 
পুরহিত বরুণ চক্রবর্তী জানান, সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা মন-প্রাণ থেকে সরস্বতী দেবীর পূজা করছেন।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত