শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে : এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। আওয়ামী লীগের শাসনামলে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ সমান সুবিধা ভোগ করছেন, যা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কল্পনাও করা যেত না। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডে শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের শ্রী শ্রী মা কালী মন্দির উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের ওপর জোর, জুলুম, লুটপাট ও ধর্ষণের মতো অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। আর শেখ হাসিনা সরকারের সময়ে শুধু হিন্দু সম্প্রদায়ই নয়, সকল ধর্মের মানুষ নিরাপদে জীবনযাপন করছেন।
লালমোহন হিন্দু সমাজ সম্মেলনীর আয়োজনে ও শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি মনোরঞ্জন চন্দ জয়হিন্দর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী ও বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক মিসেস ফারজানা চৌধুরী রত্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুণ্ডু প্রমুখ।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied