ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চাচাতো ভাইকে বিয়ের দাবিতে অনশনে তরুণী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৫-২-২০২২ রাত ৯:১
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামে চাচাতো ভাইকে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক তরুণী। বিয়ের দাবিতে অনশনে বসায় এ ঘটনা নিয়ে পুরো জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর ধরে চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যস্থতায় বিয়ে ঠিক হয় দুজনের। কিন্তু ৎছেলেপক্ষের ১০ হাজার টাকা যৌতুকের দাবি মেটাতে না পারায় ভেঙে যায় বিয়ে। বিয়ে ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ছেলের বাড়ির আঙিনায় বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী।
 
এ বিষয়ে ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বলেন,বুধবার রাতেই আমাদের ছেলে প্রবাসে চলে গেছে। তবে মেয়ের পরিবারের  দাবি তিনি (রাসেল) এখনো দেশে পালিয়ে আছেন।তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের আশ্বদ মিয়ার ছেলে রাসেল মিয়ার (১৯) সঙ্গে দেড় বছর আগে একই গ্রামে তার চাচাতো বোন আপ্তাব মিয়ার মেয়ে সীমা বেগমের (২১) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কও করেন রাসেল। ৭ মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। বিয়ে সম্পন্ন করতে ছেলের পছন্দমতো কেনাকাটাও শেষ করে মেয়ের পরিবার।
 
কিন্তু বিয়ের কয়েকদিন আগে ছেলেপক্ষ মধ্যস্থতাকারীর মাধ্যমে মেয়েপক্ষের কাছে যৌতুক দাবি করে। যৌতুকের দশ হাজার টাকা দিতে অনীহা প্রকাশ করেন মেয়ের পরিবার। মেয়ের পরিবারের দাবি, যৌতুক দিতে না পারায় এখন বিয়ের পিঁড়িতে বসছেন নন ছেলেপক্ষ। অবশেষে বৃহস্পতিবার সকালে বিয়ের দাবিতে ওই ছেলের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন প্রমিকা সীমা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, ঘটনা জানার পর স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি সমাধান করার জন্য বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী