ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কওমি মাদরাসা শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ১০:২০

কওমি মাদরাসার শিক্ষার্থীদের করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় এ টিকা কার্যক্রম শুরু হয়।

মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসাটিতে ৬০০ শিক্ষার্থী টিকা নিতে প্রস্তুত আছে। তাদের মধ্যে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থী রয়েছে ৫০০ জন এবং ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থী রয়েছে আরও ১০০ জন।

কওমি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সরকার সফলতার সঙ্গে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেষ ধাপে সারাদেশে বাদ পড়া সবাইকে খুঁজে বের করে টিকাদান কার্যক্রম চলছে। 

এ সময় ডা. শামসুল হক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে আজ টিকা কার্যক্রম শুরু হলো। এটা শুধু ঢাকা নয়, দেশের সব কওমি মাদরাসায় এ টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে। এ জন্য সারা দেশের কওমি মাদরাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারা আমাদের এ কাজে সহযোগিতা করবেন।

টিকা কার্যক্রমের অধীনে ঢাকা ছাড়াও সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহীসহ ৬ বিভাগে ১৭৪টি মাদরাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসেবে নির্বাচন করা হয়।

জামান / জামান

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ