ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে রাজু হাসান স্পোকেন ইংলিশ বিনামূল্যে শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ২:৩৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৮নং ওয়ার্ডের আয়নাল মোল্লার পাড়ায় এক সোনার টুকরা ছেলের কিছু বাস্তব গল্প, যে গল্প নাকি কখনো শেষ হওয়ার নয়। হ্যাঁ, এমন একজন তরুণ যিনি নাকি বিনামূল্যে অসংখ্য ছাত্র-ছাত্রীকে ইংরেজি শিখিয়ে যাচ্ছেন। তার নাম না বললেই নয়, তিনি মো. রাজু হাসান। রাজু হাসানের নিজ উদ্যোগে স্থানীয় ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক রাজবাড়ীর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নুরুল ইসলাম সিকদার। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি আরিফুর রহমান মিশুক, দৈনিক সকালের সময় পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ও গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. সোহাগ মিয়া, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শরিফুল ইসলাম, সাবেক সেনা সদস্য আবুল কাশেমসহ জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার রিপোর্টার মো. রাজু আহমেদ। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং ফুল দিয়ে বরণ করে নেয় অসংখ্য ছাত্র-ছাত্রী। 
 
রাজু হাসান ঢাকার একটি ইংরেজি প্রতিষ্ঠান 'মেন্টরস' থেকে সেরা স্পোকেন ও রাইটিং সার্টিফিকেট অর্জন করেছেন। বর্তমানে তিনি দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র। তিনি অনর্গল ইংরেজি ভাষায় কথা বলেন এবং ইংরেজি পাঠদান করিয়ে এখন মানুষের মনে শুধু একটি নাম রাজু হাসান।
 
এই রাজু হাসানের উদ্দেশ্যে এবং তার পরিবারের উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সিকদার। তিনি বলেন, এখনকার যুগে হাজার ২০-৫০ হাজার টাকা দিয়েও একজন ভালো ইংলিশ শিক্ষক পাওয়া যায় না। আর রাজু হাসান বিনামূল্যে ইংরেজি পাঠদান করিয়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রীদের।
 
তিনি আরো বলেন, রাজু হাসান শুধু আমাদের বাংলাদেশের জন্য নয়; ও সারাবিশ্বের জন্য। ওকে যে মা গর্ভধারণ করেছেন,  আমি ওই মাকে স্যালুট জানাই। যেন এরকম একটা রাজু হাসান প্রত্যেক ঘরে জন্ম নেয়।
 
রাজু হাসানের গর্ভধারিণী মা জানান, আমার রাজু সবার জন্য। ও সবাইকে ইংরেজি শেখায় আমি এটা চাই। আমার অবস্থা যখন খুবই দরিদ্র ছিল তখন আমার ভাইদের ও এলাকাবাসীর কাছ থেকে চেয়ে চেয়ে এনে আমার ছেলেকে পড়ালেখা শেখানোর ব্যবস্থা করেছি। আজকে আমার ছেলে ইংরেজির ওপর দক্ষ হয়েছে। এটাই আমার বড় পাওয়া ও আনন্দের। 
 
রাজু হাসান জানান, আমি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ইংরেজি শেখাতে চাই এবং আমার জীবনের সব অর্জন আমি সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতে চাই।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত