ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহন চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ৩:১২
ভোলার লালমোহনে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং চুরির ঘটনায় হাসান উল্লাহ (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে হাসান উল্লাহকে আটক করা হয়। সে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের বাসিন্দা মো. হাফেজের ছেলে।
 
জানা যায়, গত ২৯ জানুয়ারি ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের লালমোহন আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে মঙ্গল সিকদার লঞ্চঘাটে যান বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোসলমান। এ সময় ঘাটে মোটরসাইকেল রেখে লঞ্চে গেলে এই সুযোগে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় হাসান উল্লাহ এবং পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের একটি গ্যারেজে মোটরসাইকেলটি মেরামতের জন্য দেয় সে।
 
খবর পেয়ে গ্যারেজ থেকে মোটরসাইকেল ও ভুয়া মালিক হাসান উল্লাহকে লালমোহন এনে পুলিশের হাতে সোপর্দ করেন আবুল কাশেম মোসলমানের লোকজন। এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে ( মামলা নং ৪, তারিখ ৫ জানুয়ারি)।
 
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় হাসান উল্লাহ নামে একজনকে আটকপূর্বক রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত