কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মৌলভীবাজার জেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাইউনি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুজন নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লোহাইউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বুলবুল আহমেদ ও ফখর উদ্দিন। তাদের একজনের বাড়ি কুমিল্লায় ও অপরজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তারা উভয়ই কুলাউড়ায় পাওয়ার গ্রিডের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।
জানা যায়, মোটরসাইকেলযোগে বুলবুল ও ফখর কুলাউড়া থেকে মৌলভীবাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে লোহাইউনি এলাকায় পৌঁছামাত্র কুলাউড়াগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied