ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশের প্রথম উল্টো ছবি তোলার গ্যালারী আপ সাইড ডাউন গ্যালারি বিডি


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ১:৪০
কোন এক উল্টো রাজার দেশে  চলে সব উল্টো পথে...উল্টো রথে...উল্টো বেশে। নচিকেতার গানের সেই লাইনটিই যেন বাস্তবে রুপ নিয়েছে  “আপ সাইড ডাউন গ্যালারীতে”। যে গ্যালারীতে আপনি ঠিকি প্রবেশ করলেন কিন্তু সেখানে আপনাকে সব কাজ করতে হবে শূন্যে ভেসে ভেসে এ যেন এক স্বপ্নের জগত।
 
রাজধানীর লালমাটিয়ায় ২০১৯ এঁর মে মাসে চালু হওয়া এই ফটো গ্যালারী ইতিমধ্যেই অনেকের কাছেই উল্টো বাড়ি হিসেবে পেয়েছে বেশ জনপ্রিয়তা।  যেটি কিনা দেশের প্রথম উল্টো ছবি তোলার ফটোগ্যালারী। আর তা শুধুই সম্ভব  হয়েছে চার জন তরুন সপ্নবাজ উদ্যোক্তার সফল প্রচেষ্টায়। সেই চার উদ্যোক্তাদের একজন 
আব্দুল্লাহ আল মাহাবুব (ইমেল) যিনি দেশের বাহিরে ঘুরতে গিয়ে এমন গ্যালারির দেখতে পান। পরবর্তীতে তার প্রিয় সহধর্মিনীর উৎসাহে রাজধানীর লালমাটিয়ায় এই ফটো গ্যালারি চালু করেন। বর্তমানে তিনি আছেন এই আপসাইড ডাউন গ্যালারির সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালনা অংশীদার হিসেবে।
 
দীর্ঘ মহামারির ধাক্কা সামলিয়ে ইতিমধ্যে আরো একটি শাখা খোলা হয়েছে রাজধানীর উত্তরায়। যেখানে রাখা হয়েছে চোখ ধাঁধানো আরো কিছু মজার মজার সেগমেন্ট। পাশাপাশি খুব শীঘ্রই কক্সবাজারে তৈরি করা হবে আরো একটি ব্রাঞ্চ। অন্যদিকে এই উত্তরা ব্রাঞ্চের দায়িত্বে আছেন আরেক বন্ধু, সহ-প্রতিষ্ঠাতা ও অংশীদার ইশতিয়াক মাহমুদ অনিক।  দুই ব্রাঞ্ছেই রয়েছে বেডরুম, ড্রইংরুম,ডাইনিং, রিডিং রুম কিচেন শাওয়ার সহ আরো বেশ কিছু তান্ত্রিক কক্ষ। আর প্রতিটি কক্ষেই ফার্নিচারগুলো বিশেষ কায়দায় সাজানো হয়েছে রুমের সিলিং এ। যেখানে প্রতিটি কক্ষেই ছবি তুলতে সাহায্য করবে আলাদা আলাদা গাইড। 
বিনোদন প্রেমীদের জন্য আনন্দের বিষয় এই যে, আসছে ঈদে আপ সাইড ডাউন গ্যালারীতে” ছবি তোলার পাশাপাশি যোগ হবে  লাইভ গানের ব্যাবস্থা ও বিশেষ ভি-আর ও এ-আর সিটেম।যান্ত্রিক এই ঠাসবুনোটের শহরে বিনোদনের এমন ব্যাবস্থা কিছুটা হলেও মনে মেলাবে শান্তি।

শাফিন / শাফিন

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান