ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে গনি মণ্ডল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৭-২-২০২২ বিকাল ৫:৫৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুজিব স্মৃতি সংসদের আয়োজনে আব্দুল গণি মণ্ডল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দৌলতদিয়া ইউপি সংলগ্ন হেলিপোর্ট মাঠে ২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুজিব স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সভাপতিত্বে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এসএম লিমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মো. মোস্তফা মুন্সী।
 
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকির আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা প্রমুখ। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মরহুম আব্দুল গনি মণ্ডলের স্মৃতিচারণ করেন বড় ছেলে আলমগীর মণ্ডল। 
 
উদ্বোধনী খেলায় মুজিব স্মৃতি সংসদ বনাম অকেল উদ্দিন স্মৃতি সংঘ একে অপরের মুখোমুখি হয়।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত