হাতির শাবককে নির্মম নির্যাতন, আদালতের কারণ দর্শানোর নোটিস
নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় প্রশিক্ষণের নামে অমানবিক নির্মম নির্যাতন করা হয় ৪ বছর বয়সী এক হাতি শাবককে। নির্যাতন করা হাতির শাবকটির নাম ‘টাইগার’। হাতির শাবককে অমানবিক নির্যাতন করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। গণমাধ্যমে হাতির শাবককে নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আলী আহসানের নজরে আসে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি স্বপ্রণোদিত হয়ে অচিরেই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে এবং আগামী ১৫ মার্চের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন।
নির্মম নির্যাতন করে হাতির শাবককে বশে এনে পাহাড় থেকে গাছ টানা, সার্কাস, খেলা ও শারীরিক কসরত দেখানোর জন্য প্রশিক্ষণ দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি সোমবার থেকে হাতির বাচ্চা ‘টাইগার’ নির্মমতার শিকার হয়। খবর পেয়ে পরদিন বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে নির্যাতন বন্ধ হলেও তারা চলে গেলে আবার শুরু হয় নির্যাতন।
বন বিভাগের কাছ থেকে জানা গেছে, হাতির বর্তমান দায়িত্বে থাকা জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম রেজাকে বলা হয়েছে হাতির শাবককে কোনো ধরনের নির্যাতন করা থেকে বিরত থাকার জন্য।
জুড়ী বন বিভাগের ফরেস্টার মো. আলাউদ্দিন বলেন, হাতিটি ব্যক্তিমালিকানাধীন। তবে নির্যাতনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে ছেড়ে দেয়ার ব্যবস্থা করি। আদালতের নির্দেশনার বিষয়টি শুনেছি। নির্দেশনার কপি হাতে পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হাতির মালিকরা লাইসেন্স নিয়েই হাতি পোষেন। তারা হাতি বশে আনার জন্য প্রশিক্ষণ দিতে পারেন। তবে নির্যাতনের বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied