ভটভটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নওগাঁর মান্দায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাতবাড়িয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার তাঁতারপুর গ্রামের পুণাই সরকারের ছেলে মোটরসাইকেল চালক পিনাকী সরকার (৩২) এবং দড়িয়াপুর গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল আরোহী দুজন রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মান্দার সাতবাড়িয়া মোড়ে পৌছলে সাবাইহাট থেকে ছেড়ে আসা ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় পিনাকী সরকার ও শরিফুল ইসলাম । মাথায় সজোরে আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই তাদের মৃত্য হয়। দুর্ঘটনার পর ভটভটির চালক পালিয়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ভটভটি চালক সম্ভবত একাই ছিলেন। তিনি ঘটনার পরই পালিয়ে যান। তাকে আটক করা যায়নি। তবে ভটভটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
শাফিন / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে