জুড়ীতে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২-এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, ব্যবসায়ী সাইদুল ইসলাম প্রমুখ। ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা করেন ফয়সাল মাহমুদ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। আজকের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা যাতে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে পারে সেজন্য তাদের প্রতি শুভকামনা রইল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তোমাদের সবসময় খেলাধুলা করতে হবে এবং খেলাধুলার পাশাপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। খেলাধুলা ও লেখাপড়ার মাধ্যমে তোমরা অনেক বড় হও এই শুভকামনা রইল।
শাফিন / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ