গোয়ালন্দে পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করার অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হামিদ মৃধার হাটে পূর্ববিরোধের জেরে ছলিম খাান (৩২) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দৌলতদিয়া ইউনিয়নের কিতাব্দি মোল্লাপাড়ার মৃত ইছহাক খানের ছেলে।
অভিযুক্তরা হলেন- আয়নাল মাতুব্বারপাড়া গ্রামের ওহাব ফকিরের ছেলে শুকুর শেখ (২৫), সাকিব শেখ (২০), লতিফ শেখ (২২), একই গ্রামের গিয়াস উদ্দিন (৩০), আফতার শেখের ছেলে সেলিম শেখ (২৫) ও মজিদ শেখের ছেলে আলমগীর শেখ (৩২)।
ছলিম খান তার লিখিত অভিযোগে বলেন, বিবাদীর সাথে পূর্ব থেকে আমার ও আমার পরিবারের লোকজনের সাথে বিরোধ চলে আসছে। গত ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় হামিদ মৃধার হাটে রুস্তম ডাক্তারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে বিবাদীরা পূর্বশত্রুতার জের ধরে ৮-৯ জন দলবদ্ধ হয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে ঘেরাও করে। আমাকে হত্যার উদ্দেশ্যে লোহার হাতুড়ি, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়েে আমাকে এলোপাথাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে পকেটে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরবর্তীতে আমি কিছটা সুস্থ হলে পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনা তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied