গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার খাবারে বায়ু দূষণের প্রভাব
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মারা যাওয়া জেব্রাগুলোর নিয়মিত খাদ্য পার্কের ঘাসের মধ্যে লেড এবং বায়ু দূষণের উপস্থিতি পাওয়া গেছে। মারা যাওয়ার বেশ কয়েকটি কারণের মধ্যেও এটি একটি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের প্রফেসর ও জেব্রার মৃত্যু নিয়ে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য ডা. আবু হাদী নূর আলী খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ল্যাব পরীক্ষায় আমরা যেটা পেয়েছি সেটা হলো পার্কের ঘাসে লেড-এর উপস্থিতি পাওয়া গেছে। পার্কের আশপাশের পরিবেশ ঘন শিল্পায়ন এলাকা। তাছাড়া ব্যাটারিচালিত অটোরিকসা, সিএনজিচালিত অটোরিকসার জ্বালানি ও মবিল থেকে কালো ধোঁয়ার প্রভাব এবং একই সাথে লেড-এর উপস্থিতিতে বিষক্রিয়া ঘটেছে। একদিকে বায়ু দূষণ, অন্যদিকে প্রচণ্ড শীত সর্বোপরি আটটি জেব্রা নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে। এ সবকিছু যেহেতু জেব্রার মধ্যে প্রভাব ফেলেছে, সেহেতু অন্য প্রাণীদের মধ্যেও প্রভাব ফেলেছে। মারা যাওয়া ১১টির মধ্যে ৩টি জেব্রার নাড়িভুড়ি বেরিয়ে গেছে। তবে কী ধরনে আঘাতে এটি হয়েছে তা নিশ্চিত নয়। সাফারি পার্কে মারা যাওয়া ১১টি জেব্রার মধ্যে ছবিতে দেখে এ বিষয়টি শনাক্ত করা গেছে।
তিনি বলেন, জেব্রাগুলো ভাই-বোন, বাবা-মায়ের মধ্যে প্রজনন ঘীটয়েছে। একই পরিবারের মধ্যে প্রজনন ঘটলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। জেব্রাগুলো ঘোড়া প্রজাতির প্রাণী। একইপাত্রে বানর খাবার খেলেও বানর থেকে জেব্রার দেহে জীবাণু ছড়ানোর কথা নয়। মানুষের নিউমোনিয়ায় আক্রমনের যে মাধ্যম সেভাবেই জেব্রার নিউমোনিয়া হতে পারে। তাছাড়া জেব্রা ম্যানেজমেন্টেও সমস্যা থাকতে পারে। সবগুলো বিষয় চিহ্নিত করে প্রাণীর সুস্থতার জন্য পার্ক কর্তৃপক্ষকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এমন একটি পার্কে এতগুলো প্রাণী একজনমাত্র ভেটিরিনারী চিকিৎসক কিভাবে মোকাবিলা করবে? জীবাণুর সংক্রমণ হলে সবগুলো একসাথে একজনের পক্ষে দেখভাল করা সম্ভব নয়।
তিনি জানান, ইতোমধ্যে ল্যাব পরীক্ষার প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় পার্কে মন্ত্রালয়ের গঠিত তদন্ত কমিটির সাথে মেডিক্যাল বোর্ডের সদস্যদের মিটিং হবে। সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহ মারা যায়। এসব প্রাণীর মৃত্যুর ঘটনায় একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ১০ কার্যদিবস সময় মেয়াদে ২৬ জানুয়ারি তদন্ত কমিটি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পৃথক আরেকটি কমিটি করেছে।
শাফিন / জামান
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু